POPULAR BD NEWS
Popular BD News Logo

ছিটকিনি লাগানো ঘরে আগুনে পুড়ল দুই শিশু, পালালেন মা ও নানি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২ | সময়: ৩:২৩ অপরাহ্ণ

মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুনে পুড়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের বয়স আনুমানিক ১ ও ২ বছর। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানি পলাতক থাকায় শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ি ও দুই ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকতেন।

আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মাঝে মধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটত। কিছু দিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি।

স্থানীয়রা জানান, সকালে ওই নারী ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পর ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাইরে থেকে কোনো আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন