POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও সনদ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২ | সময়: ১:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার দুপুরে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে প্রধান অতিথি হিসেবে স্মার্ট কার্ড ও সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও সদর ইউএনও সানজিদা শাহনাজেরর পরিচালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারি, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ উপস্থিত ছিলেন।

ইউএনও সানজিদা শাহনাজ জানান, আজ ১৫জন বীর মুক্তিযোদ্ধাকে এ সার্টিফিকেট ও কার্ড দেয়া হলো। অবশিষ্ট মৃত এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের পর্যায়ক্রমে স্ব স্ব উপজেলায় এ সার্টিফিকেট ও কার্ড দেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন