POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য’সহ গ্রেফতার দুই: ইজিবাইক জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২ | সময়: ২:৪২ অপরাহ্ণ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাতিসা বৈদ্দের বাজার এলাকা হতে ২৭৩ বোতল ফেন্সিডিল ও সদর দক্ষিণ মডেল থানাধীন আস্রাফপুর এলাকা থেকে ৭.৫ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ০২ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাতিসা বৈদ্দের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৭৩ বোতল ফেন্সিডিল’সহ এক জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তেলিগ্রামের মৃত লাল মিয়া এর ছেলে মহিউদ্দিন (৩৫)।

পৃথক অন্য আরেকটি অভিযানে ০২ ডিসেম্বর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭.৫ কেজি গাঁজা’সহ এক জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বাজগড্ডা গ্রামের মৃত আব্দুল রশিদ এর ছেলে বিল্লাল হোসেন (২৫)।

এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন