টোরাগড় হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গনপাঠাগারের আয়োজনে টোরাগড়ে ফুটবল প্রিমিয়াম লীগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে টোরাগড় হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গনপাঠাগারের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও হান্নান তালুকদারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে ফুটবল প্রিমিয়াম লীগের উদ্বোধন করেন পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহচান উল্যাহ্ মৃধা, ৮নং ওয়ার্ডের সভাপতি কাজী মনির হোসেন মিঠু।
অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মজুমদার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কবির হোসেন কাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইঞ্জি. মোখলেছুর রহমান, সমাজসেবক মনির হোসেন ভুঁইয়া, শহিদুল ইসলাম, টোরাগড় ফুটবল প্রিমিয়ার লীগের সদস্য আব্দুল্লাহ কাজী, সুমন বেপারী ও জাবেদ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
টোরাগড় হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গনপাঠাগারের আয়োজিত উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন আর্জেন্টিনা বনাম ব্রাজিল। ৩০ মিনিট করে ৬০ মিনিটের খেলায় ১-০ গোলে জয় তুলে নেয় ব্রাজিল। পপুলার বিডিনিউজ -হাজীগঞ্জ, চাঁদপুর।