কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কচুয়া চৌমুহনী এলাকা হতে ২৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১১।
এসময় পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০১ ডিসেম্বর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কচুয়া চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কুচাইপট্টি মাইজারহাট গ্রামের সেকান্দার কাজী এর ছেলে ইব্রাহীম (৩০) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার খামার বাড়িয়া গ্রামের মোঃ জহুরুল হক এর ছেলে মোঃ আনারুল হক (৩০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।