POPULAR BD NEWS
Popular BD News Logo

ভুয়া কষ্টিপাথরের মূর্তি ম্যাগনেট সাইফুল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ | সময়: ৭:৫৭ অপরাহ্ণ

কুমিল্লায় ভুয়া কষ্টিপাথরের মূর্তি, ভুয়া ধাতবমুদ্রা ও ভুয়া ম্যাগনেট রাডার বিক্রির কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে ম্যাগনেট সাইফুলকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ প্রতারণার স্বীকার একজন ভূক্তভোগী ২৮ নভেম্বর র‌্যাব- ১১ কর্তৃক একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যেখানে সে উল্লেখ করেন, ভুয়া কষ্টিপাথরের মূর্তি, ভুয়া ধাতবমুদ্রা ও ভুয়া ম্যাগনেট রাডার বিক্রির কথা বলে তার কাছ থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক সাইফুল ইসলাম।টাকা পাওয়ার পর প্রতারক সাইফুল ভুক্তভোগীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়

অভিযোগের ভিত্তিতে ২৯ নভেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধনপুর এলাকা থেকে প্রতারক মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে তার নিকট থেকে একটি ভুয়া কষ্টিপাথরের মূর্তি, একটি ভুয়া ধাতব মুদ্রা, ও একটি ভুয়া রাডার ম্যাগনেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন