POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে চার মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ | সময়: ৬:৩৮ অপরাহ্ণ

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে এক দোকানিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরের শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এ দণ্ডাদেশ দেন।

উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, বেলা ১২ টার সময় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে একটি টিম পৌরসভার চিখটিয়া ব্রীজ সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালায়।

ওই সময় দশ গ্রাম গাঁজাসহ চিখুটিয়া ভুঁইয়া বাড়ির মৃতঃ আফাজ উদ্দিন ভুঁইয়ার পুত্র মোঃ পেয়ার আহম্মদকে (৫১) গ্রেফতার করে।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন জানান, গ্রেফতারকৃত পেয়ার আহম্মদ ১৫ বছর ধরে মাদক সেবন করে আসছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, মাদক সেবনের দায়ে অভিযুক্তকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত মাদক ধ্বংস করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন