POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি উপজেলায় সভাপতি কামরুজ্জামান মিন্টু, সম্পাদক জেডএম আনোয়ার

রিজার্ভ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : হানিফ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২ | সময়: ৪:৪৪ অপরাহ্ণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন সমাবেশ রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছে। অথচ বাংলাদেশে বর্তমানে রিজার্ভ আছে ৪৯ বিলিয়ন ডলার। বিএনপির আমলে রিজার্ভ ছিল মাত্র সাড়ে তিন বিলিয়ন ডলার লজ্জা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
তিনি সোমবার বিকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলন প্রধান অতিথির বক্তৃতা করেন।
ওইসময় তিনি আরো বলেন, সম্প্রতি বিএনপির কয়েকজন নেতাকর্মী মারা যাওয়ায় মির্জা ফখরুল সাহেব কান্নাকাটি করতে দেখা গেলো। ২০০১ সাল থেকে ২০০৬ সালে আওয়ামীলীগের প্রায় দশ হাজার নেতাকর্মী মারা যাওয়ার সময় আপনার এই চোখের পানি কোথায় ছিল বলে প্রশ্ন রাখেন আওয়ামী লীগের এই নেতা।
সম্মেলনে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে কামরুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক জেডএম আনোয়ারকে ঘোষণা করেন জেলা আওয়ামীলীগ।
প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য এ্যড. নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
Ni/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন