কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ওজিরপুর এলাকা হতে ৩৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ২৭ নভেম্বর ২০২২ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ওজিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর গ্রামের মৃত
কামাল মিয়া এর ছেলে মোঃ নরুর নবী ওরফে রুবেল (৩২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Ni/N