POPULAR BD NEWS
Popular BD News Logo

আলোচিত রসু খাঁ অপহরণ মামলায় খালাস, তিনটিতে মৃত্যুদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২ | সময়: ৩:৩২ অপরাহ্ণ

চাঁদপুরের আলোচিত রসু খাঁকে অপহরণ মামলায় খালাস দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। রোববার দুপুরে ওই মামলায় তাকে খালাস দেয় বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী।

বিয়ের প্রলোভন দিয়ে ২০০৪ সালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রুমা আক্তারকে অপহরণ করায় মামলা দায়ের করেন তার বাবা গিয়াস উদ্দিন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন দেবাশীষ রায় ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন
সাইয়েদুল ইসলাম বাবু এবং এপিপি খোরশেদ আলম শাওন।

নারীদের ধর্ষণ ও অপহরণের দায়ের রসু খাঁর বিরুদ্ধে মোট ১১ টি মামলা হয়। তিনটিতে মৃত্যুদন্ড, দুইটিতে খালাস ও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন