কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ভাটপাড়া কৃষ্ণপুর এলাকা হতে ২৭ টি বিয়ার’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৬ নভেম্বর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ভাটপাড়া কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৭ টি বিয়ার’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কমলপুর গ্রামের আব্দুল খালেক’র ছেলে আব্দুল মালেক ওরফে মধু মালেক (৪০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Ni/N