POPULAR BD NEWS
Popular BD News Logo

আর্জেন্টিনাকে হারানোয় রোলস রয়েস গাড়ি পাচ্ছেন সৌদি ফুটবলাররা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ | সময়: ৩:৪৭ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হট ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ফলে এবার রোলস রয়েস গাড়ি পাচ্ছেন সৌদি ফুটবলাররা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে রোলস-রয়েস ফ্যান্টম দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতার থেকে সৌদিতে ফিরলেই দলের প্রতিটি ফুটবলারকে একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এই গাড়ির দাম ১৭ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

গত মঙ্গলবারের ম্যাচে ৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। তবে দ্বিতীয়ার্ধ্বে ৪৭ ও ৫২ মিনিটে গোল করে এগিয়ে যায় সৌদি। এরপর বহু চেষ্টাতেও আর সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা। এদিকে ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে জিতল সৌদি আরব। এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে অংশগ্রহণ করা সৌদি এর আগে মোট দুটি ম্যাচ জিতেছিল ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। সেই দুটি ম্যাচই ছিল ১৯৯৪ সালে। সেবার প্রিকোয়ার্টার খেলেছিল তারা।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন