POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘোষণা নাকি ভোট, চিন্তিত পদ প্রত্যাশীরা

দশ বছর পর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন শনিবার

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২ | সময়: ৮:২০ অপরাহ্ণ

দশ বছর পর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন আগামী শনিবার। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। শহরজুড়ে এবার ব্যানার, ফেস্টুন তেমন দেখা না মিললেও রয়েছে একাধিক গ্রুপিং- লবিং ও তোড়জোড়। তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সমর্থন আদায়ে চলছে পদ-প্রত্যাশীদের দৌঁড়ঝাপ।

সম্মেলন সফল করতে ৪৮৫ জন কাউন্সিলরের তালিকাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামীলীগ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে মরিয়া দলের হেভিওয়েট হাফডজন নেতা। কেউ চাচ্ছেন কাউন্সিলরদের সমর্থন আবার কেউ চাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় নেতাদের ঘোষণা। উপজেলা শহর থেকে প্রত্যান্ত অঞ্চলের চায়ের আড্ডায় নেতাকর্মী, সমর্থকরা দিনরাত নিজ নিজ প্রার্থীকে জয়ী করতে লবিং, গ্রুপিং ও প্রচারণায় ব্যস্ত।

হাইকমান্ডের নির্দেশনায় শৃঙ্খলিত একটি সম্মেলন করার কথা জানান উপজেলা আওয়ামী লীগের পদ প্রত্যাশীরা।

ইউনিয়ন ও পৌরসভায় গোঁজামিল করে পছন্দের কাউন্সিলরের তালিকা তৈরির অভিযোগ তোলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এই নেতা।

বিগত সম্মেলনের মতো এবারও তৃণমূলের নেতা-কর্মীদের সমর্থনে পদ প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের উপস্থিতিতে সুষ্ঠু সম্মেলনের প্রত্যাশা সবার। এদিকে শুক্রবার হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সম্মেলনে হ্যট্টিক করলেন পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে চমক দেখালেন হায়দার পারভেজ সুজন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন