শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের বসুন্ধরা চাইনিজে এসএসসি ৯২ (নাইনটি টু) ব্যাচের বন্ধু আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
ওইসময় পরিচয় পর্ব, আড্ডা, ছবি তোলা, গান-বাজনা রেফেল ড্র ও ভুরি ভোজে অংশ নেয় পুরোনো বন্ধুরা।
হাজীগঞ্জ উপজেলা এসএসসি ৯২ (নাইনটি টু) ব্যাচের বন্ধুদের আয়োজনে এই মিলন মেলার আনুষ্ঠানিক সূচনা হয়।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
ফরিদ আহমেদ পাটোয়ারী , আবুল কাশেম সেলিম, মিজানুর রহমান, এটিএম সাইফুল ইসলাম জুয়েল, জাহিদ হোসেন, বিজয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, আনিসুর রহমান, মরিয়ম নাছরিন, শহিদুল ইসলাম সাংবাদিক সাখাওয়াত হোসেন ও সফিকুল ইসলাম প্রমুখ।
চাঁদপুর নাইনটি টু ব্যাচের গ্রুপ মটারেটর শাহদুল হক মোর্শেদসহ উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর