POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সভাপতি পদ প্রার্থী জুয়েল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২ | সময়: ৭:৩৩ অপরাহ্ণ

আসন্ন শাহরাস্তি পৌরসভা আওয়ামীলীগের সম্মেলনে উপজেলা যুবলীগের সাবেক সফল আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল সভাপতি প্রার্থী হতে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি প্রার্থী হওয়ার সকল প্রস্তুতি নিয়েছেন।

  • এ নিয়ে দলীয় কাউন্সিলরদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়ালি প্রচার প্রচারণা চালাচ্ছেন দলের কর্মী-সমর্থকেরা।

খোঁজ নিয়ে জানাগেছে, শাহরাস্তি পৌরসভার নোয়াগাঁও গ্রামের মরহুম নজিবুল হক চৌধুরীর কনিষ্ঠ পুত্র আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল ছাত্রজীবন হতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করে আসছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও একজন সফল ব্যবসায়ী।

রাজনৈতিক জীবনে ১৯৮৯ সালে মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৯১ সালে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, ১৯৯৫ সালে শেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সদস্য, ২০০৪ সালে শাহরাস্তি উপজেলা যুবলীগের সদস্য, ২০১২ সালে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সম্প্রতি উপজেলা যুবলীগের আহবায়কের দায়িত্ব করেছেন।

প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ ও বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছি।

জাতীর পিতা বঙ্গবন্ধু তনয়া দক্ষিণ এশিয়ার সফল রাজনীতিবিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন অনুগত কর্মী হয়ে এ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় জননন্দিত নেতা, শাহরাস্তি-হাজীগঞ্জের গনমানুষের আস্থার ঠিকানা, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি মহোদয়ের সাথে থেকে রাজনীতি করে আসছি। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের আরও সুসংহত করার প্রয়াসে আমি পৌরসভা আওয়ামীলীগের নেতৃত্বের লড়াইয়ে নিজের নাম ঘোষণা করেছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন