POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কুকুরের কামড়ে চার শিশুসহ আহত ছয়জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২ | সময়: ৪:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে চার শিশুসহ ছয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া ও শোভান গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন, রাফি (১১), তাছলিমা (১০), জুনায়েদ (৫), ইদ্রিস গাজী (২৮), আবদুর রাফি (৯) ও হাকিব (১৭)।

চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস মিয়া জানান, একটি কুকুর দৌড়ের উপর সবাইকে আহত করে।

চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনিমেষ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন