কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর এলাকা হতে ৫৫.৫ কেজি গাঁজা ও ১৭ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ২২ নভেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৫.৫ কেজি গাঁজা ও ১৭ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৃষ্ণপুর গ্রামের অহিদুল ইসলাম ছোটনের ছেলে মোঃ দুলাল ইসলাম (৩২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।