POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১১৫ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২ | সময়: ৪:২৩ অপরাহ্ণ
২০২২-২৩ অর্থ বছরে চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিভিন্ন ফসলের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্নে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি অফিসার দিলরুবা খানমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
উদ্বোধনী দিনে দুই ইউনিয়নের ১১৫জন কৃষকের মাঝে এই প্রণোদনা তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দীন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রণোদনা প্রাপ্ত কৃষকেরা উপস্থিত ছিলেন।
Ni/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন