POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ
চাঁদপুর জেলা পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে “পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।
পুলিশ সুপার জানান, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পাবে। এই ধারাবাহিকতা অর্জনের লক্ষ্যে সারা বছর ব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন