কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ১৮ নভেম্বর বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বর্মপুর গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে মোঃ জাকির হোসেন (৩৫) এবং একই জেলার সদর দক্ষিণ মডেল থানার মৃত
আব্দুল মোত্তালিব এর ছেলে হুমায়ুন মিয়া (৫৫)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।