POPULAR BD NEWS
Popular BD News Logo

তিন দিন ব্যাপী

চাঁদপুরে ২৪ নভেম্বর থেকে শুরু আঞ্চলিক ইজতেমা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২ | সময়: ৪:২৬ অপরাহ্ণ

চাঁদপুর শহরের পুরাণ বাজার পূর্ব শ্রীরামদী স্টার আলকায়দ জুট মিলস্ লিমিটেডের দক্ষিণ পাশের মাঠে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিনদিন তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হবে।

এতে প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতি হবে বলে জানিয়েছেন স্থানীয় তাবলিগ জামাতের দায়িত্বশীল ব্যাক্তিরা।

শুক্রবার বিকালে ইজতেমার প্রস্তুতি দেখা গেছে শহরের পুরান বাজারের মাঠে। সেখানে এখন থেকেই তাবলিগের লোকজন স্বেচ্ছায় মাঠ প্রস্তুতের কাজ করছেন। মাঠের সামিয়ানা টাঙানোর কাজে ব্যস্ত অনেকে। তৈরি করা হচ্ছে টয়লেট। ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে এবং পানি সরবরাহ করা হয়েছে।

একই সাথে দিন ও রাতে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন