POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ২৪.৮ কেজি গাঁজা’সহ গ্রেফতার: চার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২ | সময়: ৪:৪২ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকা হতে ২৪.৮ কেজি গাঁজা’সহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৮ নভেম্বর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪.৮ কেজি গাঁজা’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার কুদুবদিয়া পাড়া গ্রামের মৃত হাকিম আলী এর আপন দুই মেয়ে সাবেকুন্নাহার (২৫) এবং নাছিমা (৪৫)।

পৃথক অন্য আরেকটি অভিযানে সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মোঃ জোহর আলী এর ছেলে বকুল ইসলাম বাদশা (২৮) এবং একই থানার তারাপুর পোড়াপাড়া গ্রামের মোঃ রুস্তম আলী এর ছেলে আব্দুল কাদির (১৯)।

র‌্যাব-১১ এর উপ- পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন