POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

শান্তুু ধর , কচুয়া: | প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ | সময়: ১১:১২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির আওতায় কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭৪জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও প্রদর্শনীর উপকরন বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এসব প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।

এ সময় তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি বিভাগীয় মনিটরিং অফিসার আবু তাহের, উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার নিজাম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন