POPULAR BD NEWS
Popular BD News Logo

বদলী হলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে একই কর্মস্থলে জাহাঙ্গীর!

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২ | সময়: ৫:৩৪ অপরাহ্ণ
মতলব উত্তর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের নৈশ প্রহরী মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে নানান অভিযোগ” এই শিরোনামে ১৫ ও ১৬ নভেম্বর স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ পরিবেশন হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি উর্ধ্বতন কর্মকর্তরা।
উল্টো নৈশ প্রহরীকে দিয়েই দিব্যি কার্যক্রম চালিয়ে নিচ্ছেন স্থানীয় কর্মকর্তারা। শুধু তাই নয়! ইতিমধ্যে অন্যত্র বদলীও হয়েছিলেন কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে রয়ে যান কর্মস্থলে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছেংগারপর পৌরসভার বারোআনী, আদুরভিটি, রুহিতারপাড় এলাকায় বিশেষ ওএমএস চাউল বিতরণ কার্যক্রম পরিদর্শনে নৈশ প্রহরী জাহাঙ্গীরকে।
ওই দিনেই জাহাঙ্গীর উপজেলার বিভিন্নস্থানে চাউল বিতরনের কার্যক্রম পরিদর্শনে যান।
স্থানীয় ডিলার মোহাম্মদ বজলুর রহমান, শাহজালাল, মো. রফিকুল ইসলাম, মো. জামাল উদ্দিন জানান, জাহাঙ্গীর স্যার প্রতিবারের মত এবারও তিনি কার্যক্রম পরিদর্শনে এসেছেন।
স্থানীয়রা জানান, একজন চতুর্থ শ্রেণির কর্মচারী কিভাবে চাউল বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান তা আমাদের বোধগম্য নয়। আমাদের দেশে টাকা হলে সবকিছুই সম্ভব।
এই মর্মে নৈশ প্রহরী জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তার দাপ্তরিক আদেশে খাদ্যবান্ধব ও ওএমএস চাল বিতরণের সময় পরিদর্শনে যাই।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আ. সালাম জানান, বিষয়টি দেখছেন বলে আশ্বাস দেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন