POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২ | সময়: ৫:০৩ অপরাহ্ণ
কিশোর ও তরুনদের মধ্যে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে কচুয়ায় বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার পরিচালনায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার (ভ’মি) মো: ইবনে আল জায়েদ হোসেন,পুলিশ পরিদর্মক (তদন্ত) হারুন অর রশীদ,মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার প্রমূখ। উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনকারী বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন