POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২ | সময়: ৪:৫২ অপরাহ্ণ

কচুয়ায় মিন্টু দেবনাথ (২২) নামে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র গলায় ফাঁস দিয়ে নিজ গৃহে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার রাতে কোন এক সময়ে কচুয়া পৌরসভার করইশ গ্রামের পোদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

সে পোদ্দার বাড়ির তপন দেবনাথের ছেলে।

 

জানা গেছে, মিন্টু দেবনাথ মঙ্গলবার রাতে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা শেষে নিজ গৃহে ঘুমিয়ে পড়ে। সকাল বেলা তার পরিবারের লোকজন ওই ঘরের পাশের জানালা খুলে মিন্টু দেবনাথের লাশ মাটিতে গামছা পেছানো অবস্থা দেখতে পায় ।

সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে বুধবার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন