হাজীগঞ্জ বাজারে তিনটি চালের আড়তে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারে এ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাছান মানিক।
হাজীগঞ্জ পূর্ববাজারের আরাফাত ট্রেডার্স মুল্য তালিকা না রাখায় ১০ হাজার, নিউ আরাফাতকে প্লাস্টিকের বস্তা ব্যবহাররে ৮ হাজার ও শাহাহান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক আবদুল আজিজিসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।