হাজীগঞ্জের সাংবাদিক মজিবুর রহমান রনির বাবা হাজী আবুল কালাম ও মতলব উত্তর উপজেলার সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের বাবা নৃপেন্দ্র চন্দ্র দাস মারা গেছেন।
দৈনিক শপথ পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মজিবুর রহমান রনির বাবা হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল কালাম সোমার রাত তিনটায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।
মঙ্গলবার সকাল ৮টায় ১ম জানাজা সকাল হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড করিমের বাগান এলাকায় এবং ২য় জানাযা সকাল ১১টায় পৈত্রিক নিবাস হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।