POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে কর্মী সমাবেশে মেহেদী হাসান পলাশের নেতৃত্বে বিশাল মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ | সময়: ৩:১৩ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এক ঝাঁক নেতাকর্মীদের নিয়ে উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন, চাঁদপুর-৫ আসনের সংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

ওই সময় উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশে উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান পলাশ ছাত্রলীগের বিশাল মিছিল নিয়ে কর্মী সভায় অংশ নেয়।

ছাত্রলীগ নেতা মেহেদী হাসান পলাশ জানান, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সফল ভাবে সমাবেশটি সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন