POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

হোসেন বেপারী | প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ | সময়: ২:৩৭ অপরাহ্ণ

দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি – স্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায়হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোয়াদ্দারের সভাপতিত্বে ও সিনিয়র ফায়ার ফ্রাইটার মাসুদের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন ফায়ার স্টেশন মসজিদের ইমাম হাফেজ মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।

অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন অতিথিরা।

অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন, হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির সহকারী প্রধান শিক্ষিকা রাশেদা বেগম ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম মিরাজ মুন্সী প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী’সহ সকলের উদ্দেশ্যে বিভিন্ন দূর্যোগ মোকাবেলার উপায় প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন