POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২ | সময়: ৯:১৭ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে শুভ (১৮)নামের সদ্য এসএসসি পরীক্ষা দেয়া শিক্ষার্থীর বিদ্যুতে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

শনিবার রাত আনুমানিক ৮ ঘটিকায় উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বোয়াডার এলাকার ভোলা গাজী বেপারী বাড়ির মানিক বেপারীর ছেলে শুভ বিদ্যুতে পিষ্ট হয়ে করুন মৃত্যু হয়েছে।

জানাযায়, শুভ নিজ বাড়ির উঠানে ব্যাডমিন্টন খেলার জন্য নিজ বাড়ির ছেলেদের সাথে নিয়ে প্রস্তুতি নিচ্ছিল, খেলা শুরু করার পূর্বে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতে পিষ্ট হয় শুভ। মিনিট খানেক শুভকে আটকে রাখে বিদ্যুৎ এরপর শুভকে বিদ্যুৎ ছিটকে ফেলে দেয়। এসময় শুভ মা বলে একটি আওয়াজ করে। পাশে থাকা যুবকের তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুভ গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইবার এস.এস.সি পরিক্ষা দিয়েছে।

শুভর বাবা মানিক মিয়া জানান, আমি বোয়াডার বাজারে একটি চায়ের দোকানদারী করি। এমার এক ছেলে দুই মেয়ে। ছেলে শুভ আমার মেজ সন্তান। আমার ছেলেকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। আল্লাহ এত তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে গেল এই বলে তিনি ও শুভর মা বিলাপ করে কান্না করতে থাকেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন