POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ | সময়: ৬:০৯ অপরাহ্ণ

ফরিদগঞ্জে পানিতে পড়ে নূর মোহাম্মদ ও মো. আনিছ হোসেন নামে দুই বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- মো. আনিছ হোসেন (২) ওই ইউনিয়নের হোগলী গ্রামের মো. ওয়াসিম আকরামের ছেলে। অন্যজন পার্শ্ববর্তী খাজুরিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (২)।

জানা যায়, শনিবার সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে পাশের একটি পুকুরের পানিতে তাদের পাওয়া যায়। এ সময় নূর মোহাম্মদ ও মো. আনিছকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শহীদ হোসেন। তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন