POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সরকারি হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ | সময়: ৪:২৭ অপরাহ্ণ

গত কয়েক দিনের আবহাওয়া পরিবর্তনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বাড়ছে শিশু রোগীদের চাপ। গত এক সপ্তাহে প্রায় তিন শতাধিক শিশু রোগী ভর্তি হয়েছে। বিছানা সংকটে হিমশিম খাচ্ছে রোগী ও রোগীর লোকজন সহ হাসপাতাল কর্তৃপক্ষ। এসব রোগীদের মধ্যে জ্বর, সর্দি, ঠান্ডা জনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি বলে জানা গেছে।

বৃস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের শিশু বিভাগে প্রচুর রোগী ভর্তি রয়েছে। বিছানা সংকটে হাসপাতালের করিডোর এবং বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসাসেবা নিচ্ছেন রোগীরা।

যেখানে শিশু ওয়ার্ডে সরকার অনুমোদিত বেড সংখ্যা মাত্র ৪২ টি। সেখানে ভর্তি রোগীর সংখ্যা দেড় শতাধিক ।

জানা গেছে, গত ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত এক সপ্তাহে শিশু ওয়ার্ডে সর্বমোট ২৭৭জন শিশু রোগী ভর্তি হয়েছে।

তবে বেশ কিছু রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছে। বর্তমানে  হাসপাতালে শিশু ওয়ার্ডে সর্বমোট ১৪১ জন শিশু রোগী ভর্তি রয়েছে বলে জানিয়েছেন ওই বিভাগে কর্তব্যরত নার্সরা। এসব শিশু রোগীদের মধ্যে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন তারা।

চাঁদপুর জেলা শহরে আবহাওয়া পরিবর্তন হয়ে গত কয়েক দিনের শৈত প্রবাহের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সাতদিনে হাসপাতালে প্রায় ৩ শতাধিক শিশু রোগী ভর্তি হয়েছেন।

সরজমিনে দেখা গেছে রোগীদের চাপে হাসপাতালের কোথাও ঠাঁই নেই। শিশু ওয়ার্ডের সবকটি বিছানা পরিপূর্ন হয়ে মেঝেতে ও রোগীদের জন্য বিছানা পাতা হয়েছে। এসব রোগীরা জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, খিচুনী এবং নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজাউদদৌলা রুবেল এবং ডাঃ মোঃ আসিবুল আহসান চৌধুরীর বলেন আবহাওয়া পরিবর্তন হয়ে হঠাৎ ঠান্ডা পড়ার কারনে বৃদ্ধ এবং শিশুরা হঠাৎ, জ্বর সর্দি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। তাই বেশ কয়েক দিন হাসপাতালে রোগীদের প্রচুর চাপ দেখা দিয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন