POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৪টি ট্রাক থেকে ৬ টন জাকটা জব্দ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২ | সময়: ৬:৪০ অপরাহ্ণ

নোয়াখালী জেলার হাতিয়া থেকে চাঁদপুর মাছঘাটে আনার পথে ৪টি ট্রাক থেকে ৬ টন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার  সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার ও ইচলী চৌরাস্তা এলাকার আঞ্চলিক সড়ক থেকে কোস্টগার্ড টহল সদস্যরা এসব জাটকা জব্দ করেন।

দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত গনমাধ্যমকে এ তথ্য জানান।

বেলা ২টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ৩৫টি এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জানা গেছে, গত কয়েকদিন দক্ষিনাঞ্চল থেকে জাটকাগুলো বিক্রির জন্য চাঁদপুর মাছঘাটে নিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা নোয়াখালী থেকে চাঁদপুরের প্রবেশ পথে অবস্থান নেয়। ভোর থেকে সকাল পর্যন্ত জাটকাসহ পর পর ৪টি ট্রাক জব্দ করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো ৩৫টি এতিম খানা ও গরবীদের মাঝে বিতরণ করা হয়।

বিতরণের সময় সদর উপজেরা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন