কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন গোপিনাথপুর এলাকা থেকে অবৈধ ৩,০৪০ লিটার চোরাই ডিজেল মজুদকারী চক্রের দুইজন সক্রিয় সদস্যদের গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় অভিযানে একটি মিনি পিকআপ জব্দকরা হয়।
র্যাব-১১, এর আভিযানিক দল শুক্রবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন
গোপিনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩,০৪০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের সক্রিয় দুই সদস্য’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীবল্লভপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ এরশাদ মিয়া এর ছেলে মোঃ মাসুদ মিয়া (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ছোট শাদিপুর গ্রামের মৃত আবু সালেক এর ছেলে মোস্তাফিজুর রহমান শিপলু (৩৪)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।