POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ট্রাকের ঢাকনা পড়ে শিশুর মৃত্যু

শান্তুু ধর , কচুয়া: | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২ | সময়: ৯:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ার ভুঁইয়ারা গ্রামে খেলতে গিয়ে ট্রাকের ঢাকনা পড়ে ফাহমিদা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ফাহমিদা আক্তার ভুইয়ারা গ্রামের সাগর হোসেনের মেয়ে।
নিহতের বাবা সাগর হোসেন জানান, ফাহমিদা আক্তার বাড়ির পাশের রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়।

রাস্তার পাশে থাকা ট্রাকের উপরে উঠতে গেলে আকস্মিকভাবে ট্রাকের ঢাকনা খুলে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়।

এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয় লোকজন উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজনদের মাঝে কান্নার আহাজারি বইছে।

কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে এ ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন