POPULAR BD NEWS
Popular BD News Logo

চির নিদ্রায় শায়িত হলেন আ’লীগ নেতা সেলিম

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ | সময়: ১:২৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উ: ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সেলিম মজুমদার আর নেই।

দুটি কিডনি নস্ট হয়ে অবশেষে মঙ্গলবার বেলা ২ ট ৩০ মিনিটে নিজ বাড়ি জগন্নাথপুর মজুমদার বাড়িতে ইন্তেকাল করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।

জীবদ্ধশায় জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।

রাত সাড়ে ৮ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়ে।

দুটি কিডনি বিকল হয়ে অবশেষে চির নিদ্রায় শায়িত হলেন তিনি। তাঁর মৃত্যুতে বিভিন্নমহল শোক প্রকাশ করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন