POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ | সময়: ৭:৩৫ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এবং পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল এর সার্বিক তত্বাবধানে এস.আই মোঃ একরামুল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন ০৬নং ইউনিয়নের আদশা রাজেগো বাড়ীর সামনে জাকিরের দোকানের পিছনে অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত  আসামীরা ফরিদগঞ্জের আদশা গ্রামের দেওয়ান বাড়ীর মৃত শাহজাহান দেওয়ানের ছেলে মোঃ জসিম উদ্দিন প্রঃ রাজন (৩৫) এবং একই গ্রামের পাটওয়ারী বাড়ীর মোঃ আলী হোসেনের ছেলে মোঃ রাকিব (২৭)।
পুলিশ জানান, মাদক আইনে নিয়মিত মামলা রুজু পুর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন