হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মাস্টার খলিলুর রহমানের মৃত্যু বার্ষিকী আজ।
২০০০ সালের ৭ নভেম্বর এই দিনে তিনি শাহরাস্তির একটি প্রাইভেট হাসপাতালে মারা যান। তিনি হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের পশ্চিম পাড়ার পীর আলহাজ্ব মৌলভী ছলিম উদ্দিন র. এর একমাত্র ছেলে। তিনি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে চাকুরি জীবনে অবসর নিয়েছিলেন। পরে ২০০০ সালের ৭ নভেম্বর ডায়াবেটিসসহ নানা রোগে আক্তান্ত হয়ে তিনি মারা যান।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি, পপুলার বিডি নিউজের প্রধান সম্পাদক খালেকুজ্জামান শামীম তার বড় ছেলে। তিনি তার বাবার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।