হাজীগঞ্জ পূর্ব মকিমাবাদ বাইতুল আমান জামে মসজিদে আল-মদিনা ফাউন্ডেশনের আয়োজনে ইসলামি সাংস্কৃতিক ও কোরআন তেলাওয়াতের ফাইনাল পর্ব ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পূর্ব মকিমাবাদ বাইতুল আমান জামে মসজিদে মসজিদের খতিব হাফেজ মো. ছালিম উল্ল্যাহর সভাপতিত্বে ও আল-মদিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল্লাহ মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন।
১৫ই অক্টোবর থেকে থেকে প্রতিযোগিতা শুরু হয় উপজেলার ২৮টি মসজিদের শিক্ষার্থীদের নিয়ে। এতে অংশগ্রহণ করেন প্রায় সাত’শ প্রতিযোগি।
এর মধ্যে কোরআন তেলাওয়াতে প্রথম স্থান অর্জন করেন কাজিরগাঁও বাইতুন নূর জামে মসজিদের ছাত্রী রিফা আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করেন পূর্ব মকিমাবাদ বাইতুল আমান জামে মসজিদের ছাত্রী জান্নাত আক্তার, ও তৃতীয় স্থান অর্জন করেন একই মসজিদের শিক্ষার্থী ফাহিম আহমেদ।
কোরআন তেলাওয়াতে প্রথম হওয়া রিফা আক্তারকে পুরষ্কার হিসেবে একটি স্রর্ণের রিং ও দ্বিতীয় হওয়া জান্নাত আক্তারকে রুপার চেইন তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম মো. আনাছ সাবেরী।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল পর্বে হিসেবে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, আবুল ফারাহ্ সর্দার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজী, সহ-সভাপতি হাজী ওমর ফারুক সর্দার, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার মিয়াজী ও আব্দুলাহ্ আল মামুন।