POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ | সময়: ১:১১ অপরাহ্ণ

৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে হাজীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” প্রতিপাদ্য নিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হচ্ছে।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও উপজেলা হল রুমে আলোচনা সভা করেন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।

আলোচনা সভা টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মেজর ( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ গোলামুর রহমান, সমবায় সমিতির পক্ষে বক্তব্য রাখেন, কাজী খায়রুল আলম পারভেজ, ইকবালুজ্জামান ফারুক।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন সমবায় অফিসের কম্পিউটার অপারেটর রকি সাহা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন