POPULAR BD NEWS
Popular BD News Logo

এবার মিনুর গোপন তথ্য ফাঁস করলেন আরেক কাউন্সিলর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২ | সময়: ৫:৫১ অপরাহ্ণ
পৌর ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু আক্তার মিনুর তালাকের কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, পৌর ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু আক্তার মিনু একজন তালাকপ্রাপ্ত মহিলা। তারপরও এখন সে তার স্বামীর সঙ্গে একসাথে কিভাবে সংসার করে?
তিনি আরও বলেন, মানুষজন তার বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ জানাচ্ছে।সে মানুষের কাছ থেকে ভাতার (বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা,প্রতিবন্ধী ভাতা) বই করে দিবে বলে অনেক টাকা নিয়েছে। অথচ ভাতার বই করার জন্য কোনো টাকা লাগে না। সে নির্বাচিত হওয়ার পর থেকেই সারাক্ষণ শুধু টাকা টাকা করতো। আর্থিকভাবে লাভবান হতে না পেরে সে এখন আবোল তাবোল বকছে। মানুষের মানহানি করার চেষ্টা করছে। মিনু আপনাকে বলছি,আপনি যে মিথ্যার আশ্রয় নিয়েছেন আল্লাহ আপনার বিচার করবে।
গত কয়েকদিন ধরে মিনু আক্তার পৌর মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে আসছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন