অর্ধ বছর ধরে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে হারাতে বসেছে নিজের বা’পা। দুই পায়ে রিক্সা চালিয়ে তিন মেয়ে এক ছেলে ও স্ত্রী’কে নিয়ে যে সংসার তা এখন নিমিষেই ঝড়ে যাওয়ার পথে। ছোট ছোট তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী’কে নিয়ে সাবলীল জীবন যাপন করতে বাচঁতে চান রিক্সা চালক খলিলুর রহমান।
ছোট বেলা থেকে খলিলুর রহমানের পৈতৃক সম্পত্তি না থাকায় তার নানার বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সুবিদপুর ছৈয়াল বাড়িতেই বেড়ে উঠা। বিয়ে করে স্ত্রী, সন্তানদের নিয়ে এখানেই তার বসবাস।
গেলে ছয়মাস আগে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে শেষে এখন ডাক্তারের পরামর্শে কাটতে হচ্ছে নিজের বা’পা। শরীরের ঘাম জড়িয়ে উপার্জন করা সবকিছু দিয়ে চিকিৎসা খরচ মেটাতে এখন সর্বসান্ত। সব হারিয়েও এখন তার চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। তাই স্থানী চেয়ারম্যান, এমপি ও বিত্তবানদের সহযোগিতা চান খলিলুর রহমান ও এলাকাবাসী।
জয় হোক মানবতার, খলিলুর রহমান বেঁচে যাক তার সন্তানদের জন্য, পূরণ হোক তার অপূর্ণ স্বপ্নগুলো।