চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপি’র সাধারন সম্পাদক সলিমউল্লাহ লাভলুর জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে।
১ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে কে বা কারা তাকে হত্যাকরে বাড়ীর কাছে ফেলে রেখে যায়। বুধবার (২ নভেম্বর) ভোরে বাড়ীর নিকটস্থ রাস্তার পাশে লোকজন তার লাশ দেখে ডাক চিৎকার দিলে জনপ্রিয় এই নেতার লাশ দেখতে মুহুর্তেই শতশত লোক ছুটে আসে।
উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের মরহুম আমির আলী মাষ্টারের ছোটছেলে সলিমউল্লাহ লাভলু স্থানীয় ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হিসাবে আছেন দীর্ঘ্য অনেক বছর।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম হোসেন জানায়, ১৯৯৫ সালে স্থানীয় ইউপি নির্বাচনে বিপুল ভোটে মেম্বার হিসাবে নির্বাচিত হয় এই সলিমউল্লাহ লাভলু। পরবর্তীতে ২০১১ সালে বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে অংশ নেয়।
সলিমউল্লাহ লাভলুর জানাযায় সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেবের সুযোগ্য সন্তান কেন্দ্রীয় বিএনপির নেতা তানভীর হুদা শুভ, বিএনপি নেতা জালাল আহমেদ, ফজলুল হক সরকার হান্নান, আলমগীর সরকার,সাইফুল ইসলাম, মিয়া মঞ্জুর আমিন স্বপন,আমির হোসেন আমু, মান্নান লস্কর, আবু সাইদ বেপারী, মোবারক আলী, খাইরুল হাসান বেনুসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
Ni/N