POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ঝোপ থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ | সময়: ৪:২১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামে ঝোপের ভিতর থেকে অজ্ঞাত (৪৫) ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকালে বলাখাল মাদ্রাসার পাশের ঝোপের ভিতরে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মাদ্রাসার পাশে একটি ঝোপঝাড়ের ভিতর একজন অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

ধারনা করা হচ্ছে ৪/৫ দিন ধরে লাশটি এখানে পড়ে ছিল। একজন পথচারী পঁচা গন্ধ পেয়েছে।পঁচা গন্ধ পেয়ে লাশের সন্ধান মিললে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত মৃত ব্যাক্তির সন্ধান মেলেনি।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন