POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় 

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ | সময়: ১:৪২ অপরাহ্ণ
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও  উত্তোরণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গত বুধবার দুপরে কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ইব্রাহীম খলিল ও গীতাপাঠ করেন স্মৃতি চক্রবর্তী।
বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের বিদ্যুৎসাহী সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি  কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ খোদেজা আক্তার, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, অত্র কলেজের  সহকারি অধ্যাপক মোশারফ হোসেন লিটন, নুরজাহান আক্তার, প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার, সহকারি প্রভাষক নুর মোহাম্মদ, মো. আবদুল শাহীন, মো. কামাল হোসেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সরকার, বলাখাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ঝুটন ভূঁইয়া।
আলোচনা সভায় পরীক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন