চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে রাব্বি হোসেন রাকিব নামের ২০ বছর বয়সী এক যুবক আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড শ্রীকালিয়া গ্রামের জমির উদ্দিন পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে রাব্বি হোসেন রাকিব নিজ ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে ফাঁস দেয়। পরে তার মা শানু বেগম তাকে গল্লাক বাজারের রিপন ডাক্তারের কাছে নিয়ম গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে সে আত্মহত্যা করে। মৃত রাব্বি হোসেন রাকিব ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের ৩নং ওয়ার্ড শ্রীকালিয়া জমির উদ্দিন পাটোয়ারী বাড়ির আমিন মিয়ার ছেলে।