কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকা হতে ৯৯০ বোতল ফেন্সিডিল, ১৩ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদ’স পৃথক পৃথক অভিযানে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি সিএনজি জব্দ।
র্যাব-১১ এর আভিযানিক দল ০২ নভেম্বর ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৯০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার জোলাই সুধর্ণপুর গ্রামের মৃত আবুল মিয়া এর ছেলে মোঃ মাইনুদ্দিন (২৩)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০২ নভেম্বর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৩ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদ’সহ দু্ইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রামরাই গ্রামের মৃত বাবুল মিয়া এর ছেলে মোঃ আমির হোসেন আকাশ (১৯) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তারাশাইল দৌলতপুর গ্রামের মোঃ শাহজাহান এর ছেলে মোঃ ইউসুফ (২৫)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।