“প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে প্রশিক্ষণের মাধ্যমে আত্মস্বাবলম্বী যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন সনদপত্র ও ঋনের চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ প্রমুখ।
Ni/N