POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় আত্মস্বাবলম্বী যুবদের মাঝে ঋনের চেক বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ | সময়: ৫:৩৮ অপরাহ্ণ

প্রশিক্ষণের মাধ্যমে আত্মস্বাবলম্বী যুবদের মাঝে কচুয়ায় যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র্রমন্ত্রী
ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ২৫ জন যুবকের মাঝে ১২ লক্ষ ৪০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম প্রমূখ।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন